আধুনিক করা হচ্ছে বেনাপোল বন্দরের প্রবেশদ্বার

বেনাপোল বন্দর

যশোরের বেনাপোল বন্দরের প্রবেশদ্বারকে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হচ্ছে। প্রতিদিন ভারত, নেপাল ও ভুটান থেকে হাজারো পর্যটক এ প্রবেশদ্বার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের স্বাগত জানাতে প্রবেশদ্বারটি এ আধুনিকভাবে তৈরি করা হচ্ছে।

অত্যাধুনিক এ প্রবেশপথটি বেনাপোল পৌরসভার আমরাখালীতে নির্মিত হচ্ছে। এতে বাংলাদেশ পৌরসভা উন্নয়ন তহবিল সাড়ে ৭ কোটি টাকা ব্যয় করবে। আধুনিকভাবে নির্মিত প্রবেশদ্বারটিতে ১৪৪ ফুট মূল প্রবেশপথ, টোল প্লাজা, প্রদর্শনী কেন্দ্র, একটি দ্বিতল গেস্ট হাউস, একটি আধুনিক রেস্টুরেন্ট, কফি হাউস, পাবলিক টয়লেট, কার পার্কিং, মিনি পার্ক ও হস্তশিল্পের দোকান থাকবে।

বেনাপোল পৌরসভার তত্ত্বাবধানে নির্মিত প্রবেশদ্বারের কাজ ২০১৫ সালের নভেম্বরে শুরু হয়। এ বছর নভেম্বরে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান পৌরসভার সচিব রফিকুল ইসলাম।

পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, বেনাপোল বন্দরের অর্থনৈতিক ও ভৌগলিক দিক বিবেচনা করে প্রবেশদ্বারটি নির্মাণ করা হচ্ছে। খবর বাসস।

 আরও পড়ুন: বজ্রাঘাতে নিহতের লাশ পাহারায় কাটছে স্বজনদের রাত

/এসটি/