মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত দুই পুলিশ সদস্যের জানাজা আজ

মালিতে ঝড়ে নিহত বাংলাদেশি দুই পুলিশ সদস্যজাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালিতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিহত পুলিশ কনস্টেবল মোতাহার হোসেন ও মো. ছামিদুল ইসলামের নামাজে জানাজা আজ বুধবার (১৮ মে) বিকেল ৫টায় রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তারা গত রবিবার (১৫ মে) ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মৃত্যুবরণ করেন বলে বাংলাদেশ পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নামাজে জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মরহুমদের আত্মীয়-স্বজন অংশ নেবেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশ্নফাঁস চলছেই

/এফএস/