তনুর প্রথম ময়নাতদন্তে তথ্য ভুল ছিল: শিল্পমন্ত্রী

তনু হত্যাকাণ্ডকুমিল্লার শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার প্রথম ময়নাতদন্তে তথ্য ভুল ছিল বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রবিবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা জানান।
তিনি বলেন, তনুর প্রথম ময়ানাতদন্তে বিভ্রান্তি ছিল। তবে দ্বিতীয় ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এছাড়া ডিএনএ টেস্টেও তিন ধর্ষকের জড়িত থাকার প্রমাণ মিলেছে।
শিগগিরই জড়িতদের শনাক্ত করা হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, প্রথম ময়নাতদন্তে চিকিৎসকরা তনুকে ধর্ষণের কোনও আলামত পাননি। এতে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে কবর থেকে তনুর লাশ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়। দ্বিতীয় দফা ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
আরও পড়ুন: বিএনপি দমনে মামলাকেই ‘অস্ত্র’ ভাবছে আ. লীগ

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুর লাশ ময়নামতি সেনানিবাস এলাকার বাসার কাছাকাছি একটি ঝোপে পাওয়া যায়।
আরও পড়ুন: ৬ জঙ্গির সবই জানে পুলিশ, অজানা শুধু ঠিকানা ও পরিচয়

/জেইউ/এমও/এজে