মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এই ভিডিও দেখার পর প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন বলে সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান।
অারও পড়তে পারেন: ক্রিকইনফোর আইপিএল সেরা একাদশে মুস্তাফিজ
মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, মাশরাফিকে নিয়ে আমাদের ভয় ছিল। অনেক বার ইনজুরিতে পড়েছিল। এ কারণে তার খেলায় ব্যাঘাত ঘটেছিল।’
পরিকল্পনামন্ত্রী জানান, মুস্তাফিজকে নিয়ে প্রধানমন্ত্রী গর্বিত, তাকে উইসও (শুভ কামনা) করেছেন তিনি। প্রথমবারের মতো দেশের বাইরে কোনও ঘরোয়া আসর খেলতে ভারতে গিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর সেখানে গিয়ে খেলায় বাজিমাত করেছেন বাংলাদেশের এ বিস্ময়বালক।
মুস্তফা কামাল বলেন, ফাস্ট বোলাররা বেশি বেশি ইনজুরিতে পড়েন। বিশ্বের অনেক নামিদামি বোলারের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। এ ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং ও জুয়েল গার্নারের উদাহরণ টেনে তিনি বলেন, তারাও কোনও না কোনও সময় ইনজুরিতে পড়েছেন।
নিজ গুণেই মুস্তাফিজ অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বলেন, পরবর্তীতে মুস্তাফিজ আরও উপরে উঠে যাবে এবং তার নিজের করণীয় কি নিজেই সেটা বুঝবে।
তথ্যসূত্র বাসস।
অারো পড়তে পারেন: আমার কাছে সবাই বাংলা শিখতে চেয়েছিল: মুস্তাফিজ
/এমএসএম/