বাজেট ওভার প্রজেক্ট আন্ডার অ্যাচিভ: নুরুল আমিন

নুরুল আমিনব্যাংক সেক্টরে ব্যক্তি হিসেবে আমি ব্যাংক সেক্টরের কথাই বলতে চাই। আমরা বাজেটের জন্য অপেক্ষা করতাম কোনও আইটেমে কর বাড়লো বা কমলো কিনা তা জানতে। সেগুলো সহজ হয়ে গেছে। এখন অর্থমন্ত্রী ইঙ্গিত দেন আগে থেকেই। এখন দেখা দরকার- নাগরিক হিসেবে আয়কর এবং জনগণের প্রত্যাশা পূরণ হলো কিনা। এবারের বাজেটকে আমার মনে হয়েছে ‘ওভার প্রজেক্ট আন্ডার অ্যাচিভ’ হওয়ার সম্ভাবনা আছে।
শনিবার বাংলা ট্রিবিউন কার্যালয়ে ‘কেমন বাজেট পেলাম’ শীর্ষক ‘বাংলা ট্রিবিউন বৈঠকি’তে এ কথা বলেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন।
আরও পড়ুন: বিনিয়োগ বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করতে হবে: মোস্তাফিজুর রহমান

তিনি বলেন, বাজেট ভীষণভাবে ট্যাক্স নির্ভর, এনবিআর ৩৫ শতাংশ ট্যাক্স আদায় করবে। সেটা সম্ভব কিনা এটা চ্যালেঞ্জ। কারণ আয়কর সীমা বাড়ানো হয়নি।
ভ্যাট যখনই প্রয়োগ হবে সেটার চাপ সরাসরি ভোক্তার ওপর পরে। সড়ক থেকে আয় করে সে যখন রুটি খাবে তখন তাকেও ভ্যাট দিয়েই খেতে হবে। সেটা নাগরিকদের জন্য সুখবর নয়। করপোরেট ট্যাক্সের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আনা হয়নি।
আরও পড়ুন: বিনিয়োগ নির্ভর নাকি কর নির্ভর বাজেট: শওকত হোসেন মাসুম

নুরুল আমিন বলেন, ব্যাংক সেক্টরে বর্তমানে তারল্য আছে। বিনিয়োগ করতে চাই, পারছি না। পরিবেশ বিনিয়োগের উপযোগী কিনা সেটা নিয়ে আলোচনা চলছে, কিন্তু উন্নতি হচ্ছে না। আমাদের দেশে চাহিদার ওপর নির্ভর করে কিছু হওয়ার চেয়ে জোর করে ধরিয়ে দেওয়ার প্রবণতা আছে। এটাতো সত্য রাজনৈতিক কারণে ব্যাংক বাড়ছে। সংখ্যার চেয়ে কোয়ালিটি কাজের পরিমাণ বাড়াটা জরুরি।
তিনি মনে করেন, আবাসন খাতে ইনভেস্ট না হলে প্রডাকশন হবে না। অবকাঠামো বিনিয়োগর জন্য ভালো কিন্তু সুফল তাড়াতাড়ি পাওয়া যাবে না। তারল্য ক্রেডিট ডিম্যান্ড ম্যাচ করবে না। বিনিয়োগটাই চিন্তার।
আরও পড়ুন: বাজেট বাস্তবায়নটা বড় চ্যালেঞ্জ, দরকার সুশাসন

বাংলা ট্রিবিউন বৈঠকিতে অতিথিরামিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে উপস্থিত আছেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই’র সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক জ্যৈষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সাবেক সভাপতি নাসরিন আওয়াল মিন্টু ও বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

আরও পড়ুন: 
যারা কর দিচ্ছেন তাদের ওপরই চাপ আসবে: আহমেদ রশিদ লালী
স্বপ্ন না দেখলে এগুনো যায় না: নাসরিন আওয়াল মিন্টু
পরোক্ষ কর অসমতা বাড়ায়: মির্জ্জা আজিজুল ইসলাম 




/ইউআই/এসএনএইচ/ এএইচ/