সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে: ইতালির রাষ্ট্রদূত

ইতালির রাষ্ট্রদূতসন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করার কথা বলেছেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা।
গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
মারিও পালমা বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এটি কোনও দেশের একার সমস্যা নয়। আমাদের উচিত স্কুল-কলেজের যুবকদের ঘৃণার পরিবর্তে ভালোবাসা ও সহমর্মিতার শিক্ষা দেওয়া।’
তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণদের প্রতি আমার অনুরোধ, উগ্র মতাদর্শের আহ্বানে কান দেবেন না।
আমরা সবাই মুক্ত মানুষ, সবাই মিলে মুক্ত হিসাবে বাঁচব।’
একই অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আমরা বাংলাদেশের সঙ্গে আছি।’
শুক্রবার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে এক সন্ত্রাসী হামলায় ১৭ জন বিদেশিসহ ২০ জন নিহত হন। অভিযানে নিহত হয় ৬ হামলাকারী। এক সন্দেভাজনকে আটক করা হয়।

এসএসজেড/এজে