বাংলায় ‘অভিনন্দন বার্তা’ পাঠানো হয়েছিল জঙ্গিদের

গুলশান হামলা

গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারী জঙ্গিদের কাছে বাইরে থেকে ‘অভিনন্দন বার্তা’ পাঠানো হয়েছিল। এই অভিনন্দন বার্তাটি বেশ বড় ছিল। জঙ্গিরা এই বার্তা জিম্মিদের পড়ে শুনিয়েছিল। হলি আর্টিজান থেকে জীবিত বের হয়ে আসা জিম্মিদের একজন ভারতীয় নাগরিক সাত প্রাকাশ ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে এই তথ্য জানিয়েছেন।  

সাত প্রাকাশ তার লিখিত জবানবন্দিতে জানান,  ‘তারা (হামলাকারীরা) মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ব্যবহার করেছিল। তারা মোবাইল ফোন  থেকে খবর পড়ে  হাসছিল এবং জোরে জোরে বলেছিল, ‘তারা আমাদের সন্ত্রাসী বলছিল, এখন আমাদের জঙ্গি বলছে। আগামীকাল  আমাদের  কী  বলবে  তারা  জানেই না’।

সাত প্রাকাশ জবানবন্দিতে আরও বলেন, ‘এক পর্যায়ে  তারা (হামলাকারীরা)  আমাদের বাংলায় একটি বার্তা (মেসেজ) পড়ে শোনায়। তাদের কর্মকাণ্ডের জন্য অভিনন্দন জানিয়ে এ বার্তা পাঠানো হয়। বার্তাটি অনেক দীর্ঘ ছিল। সবটা আমার মনে নেই। তবে আমার মনে আছে; এতে বলা হয়েছে,  তারা খুব বড় কাজ করেছে,  এ জন্য তাদের ভাইয়েরা তাদের (হামলাকারীদের) নিয়ে গর্বিত।’

/এফএস/ এপিএইচ/ 

আরও পড়ুন:

গুলশান হামলায় বেঁচে যাওয়া ভারতীয় নাগরিক সাত প্রকাশের জবানবন্দি

হত্যার পর মোবাইলে খবর পড়ে হামলাকারীরা

তাহমিদ-হাসনাতকে নিয়ে যা যা বললেন সাত প্রকাশ

ইংরেজি জবানবন্দির একটি বাক্য বাংলায়

মিডিয়া বা পুলিশের কাউকে চেনেন?

‘ইয়েস, আমি বাঙালি’

মোবাইলগুলো কেড়ে নেয় হামলাকারীরা

ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন নারীরা

‘আমি নিশ্চল হয়ে গেলাম’

তাহমিদের হাতে কোরআন শরিফ দেয় এক হামলাকারী