মোবাইলগুলো কেড়ে নেয় হামলাকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৬:৫৮আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২৩:৪৭

গুলশান হামলা হলি আর্টিজানে হামলা চালানোর পরপরই সেখানে থাকা লোকদের মোবাইল ফোন কেড়ে নেয় হামলাকারীরা। তবে পরে তাদেরকে ফোনগুলো ফেরত দেয় ও বাইরের লোকদের সঙ্গে কথা বলতে দেয়। গুলশান হামলায় বেঁচে যাওয়া ভারতীয় নাগরিক সাত প্রাকাশ আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এই তথ্য জানান।

ইংরেজিতে লেখা জবানবন্দিতে গুলশান হামলার রাতে যা যা দেখেছেন তার বর্ণনা তুলে ধরেছেন সাত প্রাকাশ। তিনি জানান, জঙ্গিরা রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়লে তিনি একটি পিলারের আড়ালে লুকানোর চেষ্টা করেন। এই সময় এক জঙ্গি তাকে আড়াল থেকে বের হয়ে আসতে বলে এবং মোবাইল ফোনটি নিয়ে নেয়। তবে পরে জিম্মিদের আবার ফোন ব্যবহার করতে দেয় জঙ্গিরা।

জবানবন্দিতে সাত প্রাকাশ বলেছেন, ‘তারা আমাদের মোবাইল ফোনের কল রিসিভ করতে বলে। আমি নিজের মোবাইল ফোন বন্ধ করে ফেলি। একজন হামলাকারী আমার কাছে জানতে চায় মিডিয়ায় কিংবা পুলিশের কাউকে আমি চিনি কিনা। আমি জবাব দেই ‘না’। এ কথা শুনে এক মেয়ে তার মাকে ফোন করে লাউড স্পিকারে কথা বলে।’

তিনি জানান, ‘এরপর আরেকটি ফোন বেজে ওঠে। আমার সামনে বসা এক ব্যক্তি লাউড স্পিকারে কথা বলেন। (পরে আমি জেনেছি তিনি হাসনাত)। ফোনের বলা কথাগুলো আমি মনে করতে পারছি না।’

/এফএস/এপিএইচ/

আরও পড়ুন:

হত্যার পর মোবাইলে খবর পড়ে হামলাকারীরা

‘ভাইয়েরা তাদের নিয়ে গর্বিত’

তাহমিদ-হাসনাতকে নিয়ে যা যা বললেন সাত প্রকাশ

ইংরেজি জবানবন্দির একটি বাক্য বাংলায়

মিডিয়া বা পুলিশের কাউকে চেনেন?

‘ইয়েস, আমি বাঙালি’

ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন নারীরা

‘আমি নিশ্চল হয়ে গেলাম’

তাহমিদের হাতে কোরআন শরিফ দেয় এক হামলাকারী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি