হাসনাতের আইনজীবী শাহ মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড শেষে গত ২২ আগস্ট হাসনাত করিমকে আদালতে পাঠায় পুলিশ। ওই দিনই হাসনাতের জামিন আবেদন করা হয়। বিচারক আজ বুধবার (২৪ আগস্ট) জামিন শুনানির দিন ধার্য করেন।
উল্লেখ্য, গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ৩ আগস্ট তাকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। ১৩ আগস্ট গুলশান হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই দিনই দ্বিতীয় দফায় আদালত তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৪ আগস্ট প্রথম দফায় হাসনাতের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন-
চাপে থাকলেও রামপাল নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী সপ্তাহে ঢাকা আসছেন
/এসআইটি/বিটি/এফএস/