সিলেটের তারাপুর চা স্টেটের জায়গায় গড়ে ওঠা রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গত এক বছরের ব্যাংক হিসাব তলব করেছে আপিল বিভাগ। মেডিক্যাল কলেজ অধ্যক্ষকে আগামী ৩১ আগস্টের মধ্যে এ সংক্রান্ত নথি আপিল বিভাগে দাখিল করতেও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বুধবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। চলতি বছরের জানুয়ারি মাসে আপিল বিভাগ এক রায়ের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেয় তারাপুর চা স্টেটের দখল বৈধ সেবায়েত বরাবর হস্তান্তর করতে। একইসঙ্গে ওই স্টেটের মধ্যে রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ ও যত স্থাপনা রয়েছে তা ভেঙে ফেলতে বলা হয়।
আপিল বিভাগের এ রায়ের পর রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালটি স্থানান্তরের জন্য এক বছরের সময় চেয়ে গত জুন মাসে একটি আবেদন দাখিল করেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বুধবার এ আবেদনের শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ রাগীব আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক বছরের হিসাবের নথি তলব করে।
আদালতে রাগীব আলী মেডিক্যাল কলেজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী।
/জেএ/টিএন/
আরও পড়ুন: ‘মেজর জিয়াই আমাদের বড় ভাই’