নার্গিসের অবস্থা এখনও অপরিবর্তিত

খাদিজা বেগম নার্গিসছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন তার বাবা মাসুক মিয়া। বাংলা ট্রিবিউনকে বৃহস্পতিবার বেলার ১২টার দিকে তিনি জানান, ‘৭২ ঘন্টা পার হলে পরিস্থিতি বোঝা যাবে।’
তিনি জানান, ‘নার্গিসের চাচারা  উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা বলেছেন। ৭২ ঘণ্টা পার হলে আমরা সিদ্ধান্ত নেবো দেশের বাইরে নেওয়া হবে কিনা।’
এদিকে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছে, ৭২ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কোনও কিছু বলা সম্ভব না।
উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেটের এমসি  কলেজের পুকুর পাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে  অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার ৭২ ঘণ্টা শেষ হবে।
/সিএ/এফএস/ এপিএইচ/ 

আরও পড়ুন:

আদালতে দায় স্বীকার: নার্গিসকে কোপাতে আড়াইশ’ টাকায় চাপাতি কেনে বদরুল  

মেয়েটি ফিরে আসুক

কোপানোর আগে দেওয়া স্ট্যাটাসে যা বলেছে বদরুল 

চাপাতি হাতে শেষ বোঝাপড়া!

আর কত নার্গিস মরলে আমরা নিরাপত্তা পাব?

অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যায় নার্গিস