শায়রুল কবির জানান, ওই সফরে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় সম্মানেও ভূষিত করে কিউবা।
শনিবার কিউবার সাবেক রাষ্ট্রপতি ও বিপ্লবী ফিদেল কাস্ত্রো মারা যান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও শোক প্রকাশ করেছেন। তিনি মনে করেন, কাস্ত্রো জনগণের অকৃত্রিম বন্ধু এবং বিপ্লবী বীর। তিনি মানব ইতিহাসে চিরদিন বেঁচে থাকবেন বলেও খালেদা জিয়া তার টুইট বার্তায় উল্লেখ করেন।
চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, কিউবার সরকারকে খালেদা জিয়া পৃথক এক শোকবার্তাও দিয়েছেন, যা ইতোমধ্যেই সংবাদ-মাধ্যমে প্রচারের জন্য আলাদা ভাবে পাঠানো হয়েছে।
ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে রাজনৈতিক দলগুলোও শোক জানিয়েছে।
এসটিএস/এপিএইচ/
আরও পড়ুন:
বঙ্গবন্ধুকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেছিলেন কাস্ত্রো: ড. কামাল