শামীম ওসমানের বিষোদগার

15658248_10209765475671956_1526378171_o

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন বিষয়ে সংবাদ প্রকাশ করায় বাংলা ট্রিবিউনকে বিষোদগার করলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে শহরের ১২ নম্বর ওয়ার্ডের বার একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে এ বিষোদগার করেন। এর আগে বেলা আড়াইটার দিকে গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৬৬২ ) করে ভোট দিতে আসেন শামীম ওসমান। বেলা ৩টা ৮ মিনিটের দিকে তিনি কেন্দ্র ত্যাগ করেন।

শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘ভোটার উপস্থিতি ভালো। গতকাল আমি একটা জায়গায় ঢাকা থেকে আসা সাংবাদিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। সে সময় তাদের সঙ্গে বসে কথাও বলেছি। কিন্তু বাংলা ট্রিবিউন নামে একটি পত্রিকা রিপোর্ট করেছে আমি সেখানে মিটিং করেছি। আমার মনে হয় এ রিপোর্টে সাংবাদিকরা নিজেরাও লজ্জা পেয়েছেন। ’

শামীম ওসমান বলেন, ‘নৌকা স্বাধীনতা ও নিরীহ মানুষের শক্তি। আমার বিশ্বাস নৌকার পক্ষে বিজয় আসবে। ’

গত বুধবার বাংলা ট্রিবিউনে ‘নারায়ণগঞ্জ ক্লাবে শামীম ওসমান মিশন!’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করা হয়।

/পিএইচসি/এসএনএইচ/