রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে যোগ দিতে আসা লোকজনের চলাচল নির্বিঘ্ন করতে বিজয় সরণি, খামারবাড়ি, বাংলা মোটর, মগবাজার, পরীবাগ, সাকুরা গলি, পুলিশ ভবন, সবজি বাগান, মিন্টোরোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলা গলি, দুদক গলি, কার্পেট গলি, মৎস্যভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, শহীদুল্লাহ হল, বকশীবাজার, পলাশী, নীলক্ষেত, রুমান চত্বর, কাঁটাবন, শাহবাগ এবং আজিজ সুপার মার্কেট ক্রসিং বন্ধ রাখা হয়েছে।
বুধবারের সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ক্রসিংগুলোতে যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া সকাল সাড়ে ১০টার পর থেকে শাহবাগ-মৎস্যভবন এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বরগামী রাস্তার উভয়মুখী চলাচল বন্ধ থাকবে।’
/ইউআই/এফএস/
আরও পড়ুন-
প্রশ্নফাঁসের সিন্ডিকেটে ১২ শিক্ষা প্রতিষ্ঠান, ২৪ কোচিং সেন্টার