বায়তুল মোকাররমে মসজিদুন নববির খতিবের ইমামতিতে বৃহৎ জামাত

বায়তুল মোকাররমে মসজিদুন নববির খতিবের ইমামতিতে বৃহৎ জামাতসৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিমের ইমামতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার (৭ এপ্রিল) বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫০ হাজার মুসল্লি তার ইমামতিতে জুমার নামাজ আদায় করেছেন।

মসজিদের অষ্টম তলা পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিদের উপস্থিতিতে। এছাড়া, মসজিদের ভেতরে জায়গা না পেয়ে গেট ও বাইরের সড়কেও নামাজে অংশ নেন মুসল্লিরা।বায়তুল মোকাররমে মসজিদুন নববির খতিবের ইমামতিতে বৃহৎ জামাত

জুমার নামাজের খুতবায় মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন। বাংলাদেশে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। ইসলাম ধর্মের শান্তির বার্তা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বায়তুল মোকাররমে মসজিদুন নববির খতিবের ইমামতিতে বৃহৎ জামাত

রাজধানী ছাড়াও আশপাশের এলাকা থেকেও মসজিদুন নববির ইমামের পেছনে জুমার নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। জুমার নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। বায়তুল মোকাররম ও আশপা‌শের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হ‌য়। মসজিদের সব গেটে আর্চার টাওয়ার (আর্চও‌য়ে) বসানো হ‌য়। মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশি ক‌রে মস‌জি‌দের ভেত‌রে প্রবেশ করা‌নো হয়। 

ছবি: ফোকাস বাংলা।

 

/সিএ/ এফএস/

আরও পড়ুন- 

প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাসিনাকে স্বাগত জানালেন মোদি