টানা দ্বিতীয়বার এগিয়ে মেয়েরা

ফলাফল প্রকাশের পর ছাত্রীদের উল্লাস (ফাইল ছবি)

টানা দ্বিতীয়বারের মতো সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে মেয়েরা এগিয়ে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০.৩৫ শতাংশ। এর মধ্যে ৭৯.৯৩ শতাংশ ছাত্র এবং ৮০.৭৮ শতাংশ ছাত্রী পাস করেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন। এসময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছর ছেলেদের পাশের হার ছিল ৮৮.২ শতাংশ এবং মেয়েদের ছিল ৮৮.৩৯ শতাংশ।

ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, গতবারের চেয়ে এ বছর পাসের হার কম। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। এ বছর ছেলেদের তুলনায় ০.৯৮ শতাংশ মেয়ে বেশি পাস করেছে।

এ বছর মোট পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক লাখ চার হাজার ৭৬১ জন। ১০টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন।

দুপুর সাড়ে ১২ টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন।

/আরএআর/এসটি/

আরও পড়ুন-

বোর্ডগুলোয় পাসের হার যত

 

জিপিএ ৫ কমেছে পাঁচ হাজার

এবার পাসের হার কম, মেয়েদের ফল ভালো