বুধবার (২৬ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ৩২তম বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি অংশগ্রহণ করেন।
বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ওপরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত দেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু বাস্তবায়ন কাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে ৪৪ ভাগ সার্বিক ভৌত কাজ সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণকাজ চলমান রয়েছে। গত জুন পর্যন্ত এর ৫৮৯টি ওয়ার্কি পাইল ড্রাইভিং, ৪৬ টি পাইল ক্যাপ, ২টি পিয়ার এবং ২৪টি কলামসহ প্রথম ধাপ নির্মাণ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।
বৈঠকে আরও জানানা হয়, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ২০১৬-১৭ অর্থ বছরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মোট ১৪০টি প্রকল্প পরিদর্শন করে। এসব প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৯.৭৬%। প্রকল্পের অগ্রগতিতে কমিটিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং আইএমইডির সুপারিশগুলো বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
/ইএইচএস/এপিএইচ/
আরও পড়ুন:
নিরাপত্তার অজুহাতে তারা মালয়েশিয়ায় সেকেন্ড হোমের বাসিন্দা