সিলেট থেকে বিমানের হজ ফ্লাইট শুরু

সিলেট থেকে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানসিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। ৪১৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে বিমানের বিজি ৭০৪৭ ফ্লাইটটি জেদ্দার পথে ছেড়ে যায় সোমবার (৭ আগস্ট) বিকালে সাড়ে ৫টায়।
সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল বারী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এম মোসাদ্দিক আহমেদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন। সিলেট থেকে বিমান চারটি হজ ফ্লাইট পরিচালনা করবে।
সিলেট থেকে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করা হচ্ছেএসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল বারী বলেন, ‘সিলেট থেকে হজ ফ্লাইট শুরু হওয়ায় এ অঞ্চলের হজযাত্রীরা ঝামেলামুক্তভাবে হজে যেতে পারবেন। এতে করে সিলেটের হজযাত্রীদের আর ঢাকা যাওয়ার কষ্ট করতে হবে না। যাত্রীদের এ সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত।’
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে হজ ফ্লাইট পরিচালনা করছে।

আরও পড়ুন-

সৌদি আরব পৌঁছেছেন ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

/সিএ/টিআর/