শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৭ ফ্লাইটে করে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করেন প্রধান বিচারপতি। এরপরই সুষমা সিনহা বিমানবন্দর ত্যাগ করেন।
এদিকে, রাত ৯টা ৫৭ মিনিটে সময় হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে সস্ত্রীক বের হন প্রধান বিচারপতি। রাত ১০টা ৩০ মিনিটে ভিআইপি গেট দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন তারা।
বিমানবন্দর থেকে প্রধান বিচারপতির প্রটোকলের গাড়ি বেরিয়ে যাওয়ার সময় গাড়িতে থাকা সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা জানান, ‘প্রধান বিচারপতির স্ত্রী সুষমা সিনহা তার সঙ্গে রওনা হননি।’
সিভিল এভিয়েশনের কর্মকর্তা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তাও বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন:
‘বিবৃতি’ ও ‘কথায়’ যা জানিয়ে গেলেন প্রধান বিচারপতি
দেশ ত্যাগ করলেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি ইস্যুতে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি
বিমানবন্দরে সস্ত্রীক প্রধান বিচারপতি
বিমানবন্দরের পথে সস্ত্রীক প্রধান বিচারপতি
আমি অসুস্থ না, ফিরে আসবো: প্রধান বিচারপতি
সরকার উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে: প্রধান বিচারপতি
প্রধানমন্ত্রী যেভাবে সমালোচনা করেছেন, তাতে আমি বিব্রত: প্রধান বিচারপতি