সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। পরে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
শফিউল আলম বলেন, ‘‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় দুবাইয়ের খালিস্তাইন পত্রিকায় শেখ হাসিনাকে ‘স্টার অব দ্য ইস্ট’, এশিয়ান এইজ পত্রিকায় তাকে সুডেনের স্থপতি ও ব্যবসায়ী রাওয়াল ওয়াল বার্গের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ রাওয়াল ওয়াল বার্গ সুইডেনের এক লাখ ইহুদীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। আর শেখ হাসিনা কয়েক লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম চ্যানেল-৪ প্রধানমন্ত্রীকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উল্লেখ করেছে। তাই আজকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে।’'
আরও পড়ুন:
কর্মকর্তারা পান উপহার, টাকার বিনিময়ে মেলে ইলিশ শিকারের অনুমতি!
‘টিফিনের সময় পেট ভইরা কলের পানি খাই’