এটা আমি জানি না, উনি জানেন: সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফাইল ছবিরাজধানী ঢাকার রাস্তায় আজ যানবাহন সংকট এবং দূরপাল্লার পরিবহনও তেমন দেখা যাচ্ছে না। এটা কেন হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে দেখিয়ে বলেন, ‘এটা আমি জানি না,উনি জানেন।’

এসময় মশিউর রহমান বলেন, ‘রাস্তা তো অলরেডি ব্লক হয়ে গেছে। যেসব গাড়ি ঢাকার বাইরে গেছে সেগুলো তো ফিরে আসতে হবে। এছাড়া তাদেরও গাড়ি পুড়িয়ে দেওয়ার ইতিহাস আছে। এখন পরিবহন মালিকরা কেন রিস্ক নিয়ে গাড়ি ঢাকায় পাঠাবেন?

রবিবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন:

‘যারা রাস্তা বন্ধ করে সমাবেশ করে, তারা ক্ষমতায় আসলে দেশ অচল করবে’