রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, ৮৪/৭ কাকরাইলের বাসা থেকে সোমবার সকালে বেইলি রোডের অফিসের উদ্দেশে বের হন বিশ্বজিৎ। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরও বন্ধ।
তিনি আরও জানান, এ ঘটনায় নিখোঁজ হওয়া বিশ্বজিৎ এর ভগ্নিপতি জয়ন্ত কুমার দে সোমবার সাধারণ ডায়েরি করেছেন।
বিশ্বজিৎ দে রাজধানীর কাকরাইলের বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিলেটে।