আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের এ জেলায় সফরে গিয়ে তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাত্রা করবেন। এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

পরে দুপুরে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এসময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

/এএস/
সম্পর্কিত
সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে যা বললেন প্রধানমন্ত্রী
‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
সংসদ ভবনে দেড় শতাধিক শিক্ষার্থী, যেসব পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
‘চা খেতে খেতে কথা হবে’, রাহুলকে কলাম্বিয়ার ছাত্রীর প্রস্তাব
‘চা খেতে খেতে কথা হবে’, রাহুলকে কলাম্বিয়ার ছাত্রীর প্রস্তাব
‘আকভানের’ প্রভাবে বাড়বে বৃষ্টি, কোন অঞ্চলে বেশি?
‘আকভানের’ প্রভাবে বাড়বে বৃষ্টি, কোন অঞ্চলে বেশি?
১৮ দিন আগে নতুন বাসায় উঠলেন নারী, মিললো গলাকাটা লাশ
১৮ দিন আগে নতুন বাসায় উঠলেন নারী, মিললো গলাকাটা লাশ
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা