রবিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে ওই তিনজন পদত্যাগপত্র জমা দেন।
তবে কী কারণে তারা পদত্যাগ করেছেন তা জানাতে পারেনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দীন। পরে এ বিষয়ে জানতে পদত্যাগপত্র জমাদানকারী মো. জাহাংগীর আলমকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদন্নোতি দিয়ে ও নতুন করে ৩৪ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয় সরকার।