উন্নত চিকিৎসার জন্য রেজওয়ানুল হককে সিঙ্গাপুরে পাঠাচ্ছে ইউএস বাংলা

7b06b7a4d4add605249c40cf3ff2fbcd-5aa7eb0a37756বিমান বিধ্বস্তের ঘটনায় নেপালে চিকিৎসাধীন রেজওয়ানুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠাচ্ছে ইউএস বাংলা। আজ বুধবার (১৪ মার্চ) রাত ১০টায় এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে তাকে। বুধবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এয়ারলাইন্সটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘ড. রেজওয়ানুল হককে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এছাড়া, যদি অন্য কারও প্রয়োজন হয় আমরা উন্নত চিকিৎসার জন্য যেকোনও দেশে নিয়ে যেতে প্রস্তুত আছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সার্বক্ষণিক কাঠমান্ডুর সঙ্গে যোগাযোগ রাখছি।  প্রয়োজন হলে সেখানে আমরা মেডিক্যাল টিম পাঠাবো।’