ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ১৯:৪৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২০:৫৮

সংসদীয় কমিটির বৈঠক বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটি সূত্রে জানা গেছে, গত মার্চে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক সময় ইউএস-বাংলার ছোটখাটো বেশ কিছু দুর্ঘটনার প্রেক্ষাপটে সংসদীয় কমিটির থেকে এ সুপারিশ এসেছে। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহ্জাহান কামাল, অধ্যাপক মো. আলী আশরাফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার ও সাবিহা নাহার বেগম অংশ নেন।

বৈঠকে কমিটি সিভিল এভিয়েশন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রকল্পগুলোর মেয়াদ বৃদ্ধি না করা, প্রকল্পের জন্য নির্ধারিত অর্থ ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
এছাড়া যেসব হজ এজেন্সি অনিয়মের সঙ্গে জড়িত তাদের লাইসেন্স বাতিল করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে বাংলাদেশ পর্যটন করপোরেশনে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো মাইলস্টোন স্কুল
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো মাইলস্টোন স্কুল
মন্ত্রিসভায় রদবদলের খবর ‘মিডিয়াতেই দেখছেন’ তথ্য উপদেষ্টা 
মন্ত্রিসভায় রদবদলের খবর ‘মিডিয়াতেই দেখছেন’ তথ্য উপদেষ্টা 
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী