অনেকের স্বজন নেপালে নেই, তাদেরটা কীভাবে শনাক্ত করবেন, এমন প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, ‘দু’টি পদ্ধতি আছে। যাদের স্বজন নেই, তাদের ডিএনএ দেশে নিয়ে যাব। সেখানে প্রোফাইলিং করবো। যাদের স্বজন আছে, দেশে ফিরে ডিএনএ দিয়ে যাবে।’ এজন্য কতদিন সময় লাগবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বলবো, স্যাম্পল সংগ্রহ করে যখন দেশে চলে যাবো, তখন স্বজনরা এসে স্যাম্পল দিতে হবে। দু’টি স্যাম্পল যখন কালেক্ট করতে পারবো, তখন ৮ থেকে ১০দিন লাগবে। আরও কিছু প্রক্রিয়া আছে। ব্লাড হলে সহজ হয়। আমি এখান থেকে ব্লাড পাবো না। এখান থেকে দাঁত ও হাড় নিতে পারবো।’
<>