ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ এস আই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রোজিনার উন্নত চিকিৎসার জন্য বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে ৯ সদস্যের এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ির সামনে বিআরটিসির (ঢাকা মেট্রো ব-১১-৫৭৩৩) একটি বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। এরপর তিনি রাস্তায় পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার শিকার রোজিনা গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। ওই ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
১০ সদস্যের পরিবারটি চলতো পা হারানো রোজিনার উপার্জনে