পরিহাসের হাসি কেন?

পরিহাসের হাসি কেন‘নির্বিচারে হত্যার পর পরিহাসের হাসি কেন?’ পোস্টার হাতে নিয়ে বুধবার রাস্তায় নামে রাজধানীর একটি স্কুলের শিক্ষার্থী। শুধু ওই শিক্ষার্থী নয়, নিরাপদ সড়ক ও বাসচাপায় দুই শিক্ষার্থীকে ‘হত্যার’ বিচারসহ ৯ দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে। যদিও বুধবার রাজধানীর বেশ কিছু স্কুল বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ। তবে এতে কোনও প্রভাব পড়েনি আন্দোলনে।

আন্দোলরত শিক্ষার্থীদের হাতে ‘নির্বিচারে হত্যার পর পরিহাসের হাসি কেন?’, ‘ঘুরে বেড়ায় অপরাধী মার খায় প্রতিবাদী’,  ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান লেখা প্রতিবাদী পোস্টার দেখা গেছে।

হাস্যোজ্জ্বল নৌমন্ত্রী

রাজধানীর বিমানবন্দর সড়কে  ২৯ জুলাই দুই বাসের রেষারেষিতে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। ওই দিন এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রশ্ন করা হলে তিনি হাস্যোজ্জ্বল মুখে বলেন, ‘আজকের বিষয়ের সঙ্গে এটি রিলেটেড নয়। মহারাষ্ট্রে এক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হলেও কোনও হইচই হয় না। অথচ বাংলাদেশে সামান্য কিছুতেই হইচই হয়।’

আরও পড়ুন– 

 

আমি ক্ষমাপ্রার্থী, হাস্যোজ্জ্বল মুখ ছিল অনাকাঙ্ক্ষিত: শাজাহান খান (ভিডিও)

রাজধানীতে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের ৯ দফা