সমাজকল্যাণমন্ত্রী অফিসের চলমান কর্মকাণ্ডের খোঁজ-খবর নেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের ওপর ন্যস্ত কাজগুলো দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দেন।
সমাজকল্যাণমন্ত্রী সাড়ে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস করেন। সচিবালয়ে আগত অতিথিদেরও সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
রাশেদ খান মেনন গণমাধ্যমকে বলেন, ‘পা পিছলে পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে থাকার সময় অনেকেই আমাকে দেখতে গেছেন। অনেকেই পাশে থেকেছেন, সান্ত্বনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোক পাঠিয়ে শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন। অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সেতুমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের প্রায় অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংবাদকর্মীসহ সমাজের সব শ্রেণির মানুষ হাসপাতালে যারা আমাকে দেখতে গিয়েছিলেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’
তিনি বলেন, ‘আজ থেকে আবার আমার সরকারি দায়িত্ব পালন শুরু হলো। এখন থেকে আমি পুনরায় আগের মতো নিয়মিত অফিসের কাজকর্ম করতে পারবো বলে আশা করছি।’