মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।
নুরুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়ার শ্রম বাজার এখনও চালু আছে। শুধু পদ্ধতিগত পরিবর্তনের কথা বলছে তারা। এখনও ৩০ হাজার ভিসা পাওয়া শ্রমিক অপেক্ষায় আছে। তারা তো বলেনি যে এরাও যেতে পারবে না। শুধু ৩১ আগস্ট পর্যন্ত যে এসপিপিএ সিস্টেম আছে সেই সিস্টেমে যেতে পারবে। ১ সেপ্টেম্বর থেকে অটোমেটিকালি পুরনো পদ্ধতিতে যাবে। আমরা মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে একটি ভারবাল নোট দিয়েছি। আশা করি আজ রাতের মধ্যে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই মুহূর্তে বলতে পারি মালয়েশিয়ায় লোক পাঠানো চলমান রয়েছে।’
এসময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা, রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্ট সভাপতি ফিরোজ মান্না, সাধারণ সম্পাদক মাসুদুল হকসহ সাংবাদিকরা।
আরও পড়ুন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী