আইডিবি’র আঞ্চলিক কার্যালয় আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার জেদ্দাভিত্তিক ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আঞ্চলিক প্রধান কার্যালয় উদ্বোধন করবেন। এ উপলক্ষে রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ইসলামি উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ড. বন্দর এমএইচ হাজর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি ৫ দিনের সফরে বর্তমানে বাংলাদেশে রয়েছেন।

বাংলাদেশে বর্তমানে ইসলামি উন্নয়ন ব্যাংকের ‘ফিল্ড রিপ্রেজেনটেটিভ অফিস’ রয়েছে। তবে ঢাকায় এর আঞ্চলিক প্রধান কার্যালয় হলে ব্যাংকের সিদ্ধান্তমূলক কার্যক্রম প্রক্রিয়া দ্রুত হবে আশা করা যাচ্ছে। খবর বাসস।