‘জোটের রাজনীতি’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

বাংলা ট্রিবিউন বৈঠকিতে আলোচকরাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘জোটের রাজনীতি’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে চলছে বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন– বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সম্মিলিত জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুক্তফ্রন্টের কর্মসূচি প্রণয়নকারী কমিটির সদস্য এবং নাগরিক ঐক্যের নেতা ডা. জাহেদ-উর রহমান, সাংবাদিক বিভূরঞ্জন সরকার এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।