এখন জোটের মৌসুম চলছে: বিভূরঞ্জন সরকার

সাংবাদিক বিভূরঞ্জন সরকারসাংবাদিক বিভূরঞ্জন সরকার বলেছেন, ‘আমাদের দেশে কিছু জিনিস আছে মৌসুমী। যেমন, মাছের মৌসুম, ফলের মৌসুম। এখন রাজনীতিতে চলছে জোটের মৌসুম। আর এই জোটের মৌসুমটিই হলো ভোটের মৌসুম। এখন মহাসমারহে জোটের মৌসুম চলছে। কিছু কিছু মানুষ আছেন, যারা এই সময় আসলেই মাথাচাড়া দিয়ে ওঠেন। জোটের প্রতি আগ্রহী হন, ভোটের জন্য জোটবব্ধ হন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে ‘জোটের রাজনীতি’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

বিভূরঞ্জন সরকার বলেন, ‘আমরা এর আগেও দেখেছি দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোও একা একা জয়লাভ করার সাহস রাখতে পারেনি। তাই জোট গঠন করেছে। এমনটা বহুদিন ধরেই দেশে হয়ে আসছে।’

এটিএন নিউজ এর প্রধান নির্বাহী মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন– বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সম্মিলিত জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুক্তফ্রন্টের কর্মসূচি প্রণয়নকারী কমিটির সদস্য ও নাগরিক ঐক্যের নেতা ডা. জাহেদ-উর রহমান এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।