আবুধাবিতে এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের বিজয়ের পর প্রধানমন্ত্রী তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিকদের ‘ভি সাইন’ দেখিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ আগামীতেও এমনি অনেক বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে ইনশাল্লাহ। এই বিজয় আমাদের।’
বাংলাদেশ বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কার্যত সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে পরাজিত করে ৬ জাতির এশিয়া কাপ ক্রিকেটে এবারের চতুর্দশ আসরের ফাইনালে স্থান করে নিয়েছে। শুক্রবার আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ চতুর্দশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
এর আগে প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে এই বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়, কোচ ও জাতীয় দলের কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ে অভিনন্দন জানান। সূত্র: বাসস।