দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘এবার কোটা বহাল!’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটতে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
আরিফ জেবতিক বলেন, ‘এই আন্দোলনের সমস্যাটা আমি যেভাবে দেখছি, আপনি যখনই কোন আন্দোলন করেন পুলিশের দায়িত্ব হচ্ছে রাস্তা পরিষ্কার করা এবং পুলিশ তাই করে। যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, তখন পুলিশ বলে-রাস্তা ব্লক ছিল; আমরা খুলে দিয়েছি। এখানে তুলে দেওয়া হচ্ছে না। হচ্ছে না, কারণ স্পর্শকাতর বিষয়। এই জায়গাটা এক ধরনের ব্ল্যাক মেইলিং সিস্টেমে পড়ে গেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যারা আন্দোলন করছেন, তাদের আন্দোলনটা দেরিতে শুরু হয়েছে। যদিও বলা হচ্ছে যে, কোটা সংস্কার আন্দোলন; কিন্তু এই আন্দোলনের একটা বড় অংশের সমস্যা ছিল মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। এটার বিরুদ্ধে ভালোভাবে কথা বলাও ছিল, অশ্লীলভাবেও ছিল। তরুণ সমাজে মুক্তিযোদ্ধাদের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরির একটা রাজনীতি আমরা দেখেছি। ওই সময় আমরা কোনও কাউন্টার রাজনীতি মুক্তিযোদ্ধার সন্তানদের কাছ থেকে দেখিনি।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আতিক বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।
বৈঠকির আরও খবর:
গণমানুষই মুক্তিযুদ্ধ করেছে: ছাত্রলীগ সভাপতি
মুক্তিযোদ্ধার সন্তান আর নাতিরা কি অনগ্রসর শ্রেণি?: মাসুদ কামাল
স্বাধীনতার ৪৭ বছরেও কোটার সঠিক বাস্তবায়ন হয়নি: আতিক বাবু
কোটা সংস্কার ও বহাল উভয় আন্দোলনেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে: রুহানী