প্রধানমন্ত্রীকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রীএকাদশ সংসদ নির্বাচনে ব্যাপক জনসমর্থন নিয়ে সরকার গঠনের প্রক্রিয়ায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিং।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে লংকান প্রেসিডেন্ট ও ১টায় দেশটির প্রধানমন্ত্রী টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের ভূমিধস জয়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শ্রীলঙ্কার দুই নেতা শেখ হাসিনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।