জেলে থাকা আওয়ামী মন্ত্রীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৬, ২২:৪৩ আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ২২:৪৩

কারাগারে থাকা আওয়ামী লীগের মন্ত্রীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়া। তিনি বলেছেন, “জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে হলে আওয়ামী লীগের যেসব মন্ত্রী জেলে আছেন তাদের বিচার করে শাস্তি নিশ্চিত করতে করতে হবে। নুরেমবার্গ স্টাইলড ওয়ার ক্রাইম ট্রায়াল করতে হবে।”

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিন রবিবার (২৬ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

রেজা কিবরিয়া বলেন, “জুলাই সনদ নিয়ে এবং জুলাই বিপ্লব নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু, আমি এই কথাগুলোর আন্তরিকতা নিয়ে সন্দিহান করি। আপনারা খেয়াল করেন, বিপ্লবের পর এতদিনে একটা মানুষকে শাস্তি দেওয়া হয়েছে খুনগুলোর জন্য? আওয়ামী লীগের মন্ত্রীরা জেলে বসে আছে। তাদেরকে আদালতে নিতে হবে। এদের কাউকে শাস্তি দেবো না আমরা তাহলে এটা কি ধরনের শ্রদ্ধা দেখাচ্ছি জুলাই শহীদদের জন্যে? ৭১ এর শহীদ, জুলাই শহীদ, উভয়ই খুব উচ্চ মানের মানুষ। শুধু জুলাই নিয়ে বক্তৃতা দিয়ে কোনও লাভ নাই, তাদের বিচার না হলে মানুষ পাত্তা দেবে না।”

নিজের নির্বাচনি এলাকার জন্য কিছু উন্নয়ন কার্যক্রম করার দাবি জানান রেজা কিবরিয়া। বলেন, 
“বড় বড় কয়েকটা প্রজেক্ট আমাদের নবীগঞ্জ বাহুবলের দরকার। এক নম্বর হলো, ২০০ শয্যা আধুনিক একটা হাসপাতাল। আমি নবীগঞ্জ হাসপাতালে গিয়ে খুব ডিপ্রেসড হয়ে গেছি, মানুষগুলো সব মাটিতে শুয়ে আছে। এটা কি করে হয়। আরেকটা হলো, একটা নার্সিং কলেজ দরকার। আমাদের মেয়েদের এই ফিল্ডে শিক্ষা দিলে তারা বিদেশে যেতে পারবে। ছেলেদের টেকনিক্যাল ট্রেনিং কলেজ দরকার।”

বিএনপির এই সংসদ সদস্য বলেন, “একটা সিরিয়াস এপিডেমিকের মধ্যে আছি, ড্রাগস! ছেলে-মেয়েরা আক্রান্ত। মাদক বন্ধে কঠোর আইন করতে হবে, প্রয়োজনে মৃত্যুদণ্ড দিতে হবে।”

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
সর্বশেষ খবর
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি