সৈয়দ আশরাফের জানাজায় যাবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ রবিবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠেয় জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজায় যোগ দেবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি আশরাফের নামাজে জানাজায় যোগ দেবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফের মরদেহ রবিবরি বাদ আছর বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সৈয়দ আশরাফুল ইসলাম ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শনিবার (৫ জানুয়ারি) তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। রবিবার (৬ জানুয়ারি) ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। খবর বাসস।

আরও খবর: 

সৈয়দ আশরাফের কুলখানি মঙ্গলবার

 

দেশে পৌঁছেছে সৈয়দ আশরাফের মরদেহ
বেইলি রোডের বাসায় সৈয়দ আশরাফের মরদেহ

সৈয়দ আশরাফকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল