এ সময় মির্জা ফখরুলের সঙ্গে সুরকার মুনিরুজ্জামান মুনির, কণ্ঠশিল্পী মুনির খান, চিত্রনায়ক হেলাল খান, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে আলাউদ্দিন আলীকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তার মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: আলাউদ্দিন আলীর পাশে প্রধানমন্ত্রী