ডিএনসিসি নির্বাচন

যারা ভোটার নন, তাদের এলাকা ছাড়ার নির্দেশ

ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপলক্ষে ভোটার ছাড়া অন্য সবাইকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে এই তথ্য জানানো হয়।

বলা হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য যারা নির্বাচনি এলাকার ভোটার বা বাসিন্দা নন, তাদের ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১২টার আগেই নির্বাচনি এলাকা ছেড়ে যেতে হবে। নির্বাচনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বহিরাগত কেউ নির্বাচনি এলাকায় অবস্থান করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও ডিএনসিসি এলাকায় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলেও নির্দেশনা জারি করা হয়েছে।

বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১ মার্চ সকাল ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ২৭ ফেব্রুয়ারি রাত ১২টা হতে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যোগ হওয়া ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর: মঙ্গলবার রাত থেকে ডিএনসিসি এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ