থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ১৩:৫৮ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৩:৫৮

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি চিকিৎসা ভিসা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বহুপক্ষীয় পর্যায়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগামী বছর একটি উচ্চপর্যায়ের সফরের গুরুত্ব তুলে ধরেন।

উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত চিরাসাওয়াদি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ (কানেক্টিভিটি) এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে থাইল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসা ভিসা আবেদনকারীদের প্রতি থাইল্যান্ডের উদার সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। থাইল্যান্ডে নিয়মিত বা বারবার চিকিৎসার প্রয়োজন হয়– এমন রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসার সুবিধা সহজ করার অনুরোধ জানান তিনি। জবাবে প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসাধীন রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা ইস্যু করা হবে বলে আশ্বাস দেন থাই রাষ্ট্রদূত।

এছাড়া আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা পেতে বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগ দেওয়ার আকাঙ্ক্ষায় থাইল্যান্ড সরকারের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৯ নভেম্বর ২০২৬ তারিখের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন।

এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।

/এসও/আরকে/
সম্পর্কিত
ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ, মালয়েশিয়ায় ঝুঁকিতে দেড় লাখেরও বেশি বাংলাদেশি
ভিসা নিয়ে যে সতর্কতা দিলো মার্কিন দূতাবাস
নিজের বাসায় আগুন লাগানোর ঘটনায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
টাকা দিয়ে কি সুখ, আনন্দ ও ভালবাসা কেনা যায় 
টাকা দিয়ে কি সুখ, আনন্দ ও ভালবাসা কেনা যায় 
৭২০ রানে ভারতের রেকর্ডের পাহাড়
৭২০ রানে ভারতের রেকর্ডের পাহাড়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
মালিক-শ্রমিকসহ সবাই সজাগ থাকলে দুর্বৃত্তায়ন থেকে রক্ষা পাবো: শ্রমমন্ত্রী
মালিক-শ্রমিকসহ সবাই সজাগ থাকলে দুর্বৃত্তায়ন থেকে রক্ষা পাবো: শ্রমমন্ত্রী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন