নুরও আমাদের সঙ্গে কাজ করবে: ছাত্রলীগ সভাপতি

বক্তব্য রাখছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনবাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। নুরও আমাদের সঙ্গে কাজ করবে।’ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেওয়া ছাত্রলীগের কর্মীদের সরিয়ে নিতে এসে তিনি এসব কথা বলেন।

ভিপি পদে পুনর্নির্বাচনের দাবিতে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে শোভন বলেন, ‘তোমরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরপর ছাত্রলীগের সদস্য। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখা তোমাদের দায়িত্ব। সবার প্রতি সম্মান রেখে তোমরা এই স্থান থেকে চলে যাও। ভিসি হচ্ছেন আমাদের অভিভাবক। তার বাসার সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করার কোনও মানে হয় না। তোমরা এই জায়গা ছেড়ে দাও।’ 

শোভনের নির্দেশের পরে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে এই এলাকায় যান চলাচল শুরু হয়।ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের অভিভাবক। আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে বেয়াদবি করতে পারি না। আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। সবাই আমাদের, সবাই আপন। কাউকে তো পর করা যাবে না। আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। আমার একটা জায়গা আছে, আমার জায়গাটা তোমরা নষ্ট করো না।’

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘আপনি একা কেন, ছাত্রলীগের নির্বাচিত জিএস, এজিএস কোথায়’— বারবার এ প্রশ্ন করতে থাকেন। এ সময় শোভন নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন।

শোভন বলেন, ‘ছাত্রলীগের মন বিশাল। আমরা বাংলাদেশকে ধারণ করি। আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে বেয়াদবি করতে পারি না। সবাইকে অনুরোধ করবো এখান থেকে সরে যেতে।’

পরবর্তীতে মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে থেকে সরে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সোমবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১১ হাজার ৬২ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। শোভন পান ৯ হাজার ১২৯ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি পেয়েছেন ১০ হাজার ৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন কোটা আন্দোলনের নেতা মো. রাশেদ খাঁন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৩ ভোট। ডাকসুর ২৫টি পদের মধ্যে ছাত্রলীগ সদস্যরা ২৩টি পদে জয়ী হয়েছেন।  

ছবি: সাজ্জাদ হোসেন। 

আরও পড়ুন- 

ভিপি ও সমাজসেবা ছাড়া বাকি পদে পুনর্নির্বাচন চাইলেন নুর

ক্যাম্পাসে ঢুকে হামলার মুখে নুর, ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন করে নির্বাচন নয়: ঢাবি ভিসি 

ভিসির বাসার সামনে ছাত্রলীগের অবস্থান, ক্যাম্পাস থমথমে

ঢাবিতে চলছে ক্লাস বর্জন

ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস রাব্বানী

শোভনের চেয়ে ১৯৩৩ ভোট বেশি পেলেন নুর

পাঁচটি ছাত্রী হলের চারটিতেই ভিপি স্বতন্ত্র প্রার্থীরা

প্রহসনের নির্বাচন মানি না, স্লোগান ছাত্রলীগের

নুরকে ভিপি ঘোষণার পর ছাত্রলীগের বিক্ষোভ (ভিডিও)

প্রশাসন তৎপর থাকায় নির্বাচিত হতে পেরেছি: ফজিলাতুন্নেছা হল ভিপি

লিটন নন্দী-নুরুর বিরুদ্ধে মামলা নিয়ে শাহবাগ থানার লুকোচুরি!

‘নীল নকশার নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ (ভিডিও)