বিইউপি’র শিক্ষার্থী সালমান বলেন, ‘আমরা আমাদের দাবির বাস্তবায়ন চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের সব দাবি বাস্তবায়ন না হবে আমরা রাজপথ ছাড়বো না। সুপ্রভার ও জাবালে নুর পরিবহন রাজধানীর কোথাও চলবে না। ফুটওভার ব্রিজের কাজ শুরু করতে হবে, শুধু ভিত্তি প্রস্তর স্থাপন করলেই হবে না। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ তৈরি করতে হবে। আমরা নিরাপদ সড়ক চাই, এজন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
আট দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে, চালকের সর্বোচ্চ শাস্তি–এ কথা উল্লেখ করে মায়েশা নূর বলেন, ‘আমরা সর্বোচ্চ শাস্তি বলতে বাসচালকের ফাঁসি চেয়েছি।’ তিনি বলেন, ‘গতবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাবালে নূরের রোড পারমিট বাতিল করা হয়েছিল বলে আমাদের জানানো হয়েছিল। কিন্তু জাবালে নূর এখনও রাস্তায় চলছে। আমরা জাবালে নূর ও সুপ্রভাত বাস রাস্তায় দেখতে চাই না।'
প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর কুড়িলের যমুনা ফিউচার পার্কের সামনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বাসে ওঠার সময় পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ দুর্ঘটনার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তারা মঙ্গলবার বিকাল পর্যন্ত রাস্তা অবরোধ করে আন্দোলন করে। সেখান থেকেই বুধবারের কর্মসূচি ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান নুরের (ভিডিও)
ঢাকা-মাওয়া সড়ক অবরোধ জবি শিক্ষার্থীদের
শাহবাগ মোড়ে অবরোধ, যান চলাচল বন্ধ
সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের নিয়ে কমিটি হবে: মেয়র আতিকুল
কাল সারাদেশে ক্লাস বর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধের আহ্বান