বরগুনায় ছাদ ধসে স্কুলছাত্রী নিহতের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

তদন্ত কমিটি

বরগুনার তালতলীতে স্কুল ভবনের ছাদের বিম ধসে পড়ে ছাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরেজমিনে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনসহ ৩০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রবিবার ৭ (এপ্রিল) দুপুরে এই কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, শনিবার (৬ এপ্রিল) বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনের বিম ধসে পড়ে মানসুরা নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয় এবং এ ঘটনায় আরও  ৯ জন গুরুতর আহত হয়।

আরও পড়ুন:

বরগুনায় ছাদ ধসে ছাত্রীর মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট