এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি এ কথা বলেছেন। বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানিয়েছেন।
রবিবার (১৪ জুলাই) দেওয়া এক শোক বাণীতে তিনি বলেন, উত্থান-পতন এবং সাফল্য-ব্যর্থতায় একটি বর্ণিল জীবনের অধিকারী জেনারেল এরশাদ। প্রবল প্রতিরোধের মুখে একটি রাজনৈতিক সংগঠন ধরে রেখেছিলেন এবং বহু অনুসারী সৃষ্টি করেছেন তিনি। ইতিহাসের পাতায় অমোচনীয় স্বাক্ষর রেখে গেছেন এরশাদ।’
তিনি আরও বলেন, ‘আমি জেনারেল এরশাদের আত্মীয়-পরিজন, বন্ধু-অনুসারীদের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। মহান রাব্বুল আল আমিন আমাদের সবাইকে ক্ষমা করুন।’
প্রসঙ্গত, রবিবার (১৪ জুলাই) রাজধানীর ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন:
মঙ্গলবার শেষবারের মতো রংপুর নেওয়া হবে এরশাদকে