জ্যাক শিরাকের শেষকৃত্যে যাচ্ছেন তথ্যমন্ত্রী

ফ্রান্সের সদ্য প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকফ্রান্সের সদ্য প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্যারিস যাচ্ছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এই শেষকৃত্যে অংশ নেবেন তিনি। এতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মৃত্যুবরণ করেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক। ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে থাকার সময়ই ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রাব্যবস্থায় যোগ দেয়। আগে ফ্রান্সের প্রেসিডেন্ট সাত বছরের জন্য নির্বাচিত হতেন। তিনি ক্ষমতায় এসে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছরে নামিয়ে আনেন।
সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের বিরোধিতা করে দীর্ঘদিন গণমাধ্যমে আলোচনায় ছিলেন।

আরও পড়ুন: মারা গেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক