বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার ভোর থেকে গালফএয়ার, নভোএয়ার, ইউএস বাংলা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র স্টেশন এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান জানান, ঘনকুয়াশায়ার কারণে বিমান ওঠানামা বন্ধ ছিল। শনিবার ভোর ৪টা থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত কুয়াশার কারণে ভিজিবিলিটি কমে আসায় এ সমস্যা সৃষ্টি হয়।
আরও পড়ুন:
শীতে কাঁপছে সারাদেশ, বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঘনকুয়াশায় চট্টগ্রামে বিমান ওঠানামা বিঘ্নিত