ঘনকুয়াশার কারণে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বিঘ্নিত হয়েছে। ঘনকুয়াশায় ভিজিবিলিটি কমে যাওয়ায় ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার (২১ ডিসেম্বর) ভোর থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত কুয়াশার কারণে তিনটি ফ্লাইট ওঠানামা করতে পারেনি।
বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোর থেকে বিমানবন্দর এলাকায় ঘনকুয়াশা ছিল। তাই ভিজিবিলিটি কমে যাওয়ায় ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এতে তিনটি ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে। কুয়াশা কিছুটা কমে যাওয়ার পর সকাল পৌনে ৯টার দিকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে।’







