লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বলেন, রাষ্ট্রপতি শুক্রবআর কাতার এয়ারওয়েজের (কিউআর ২) একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাবেন।
আবদুল হামিদ ২৬ ফেব্রুয়ারি উরুগুয়ের উদ্দেশে রওনা দেয়।
রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন। খবর বাসস।